Saturday, May 23, 2026
Phulpur24
Sports

কাবাডিতে ফুলপুরের জয়ধ্বনি, নতুন কুঁড়ি স্পোর্টসে স্বর্ণ-রৌপ্য ও শিরোপা অর্জন

কাবাডিতে ফুলপুরের জয়ধ্বনি, নতুন কুঁড়ি স্পোর্টসে স্বর্ণ-রৌপ্য ও শিরোপা অর্জন

m

mymensingh

Local Correspondent

|May 13, 2026|1 min read|33 views
কাবাডিতে ফুলপুরের জয়ধ্বনি, নতুন কুঁড়ি স্পোর্টসে স্বর্ণ-রৌপ্য ও শিরোপা অর্জন

237735

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর ক্রীড়ামঞ্চে উজ্জ্বল আলো ছড়িয়েছে ফুলপুর উপজেলা।প্রতিযোগিতায় কাবাডি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি অ্যাথলেটিকস ইভেন্টেও স্বর্ণ ও রৌপ্য পদক জিতে নজর কেড়েছে উপজেলার প্রতিভাবান শিক্ষার্থীরা। উক্ত অর্জনের ধারাবাহিকতায় বিজয়ী খেলোয়াড়, ক্রীড়া শিক্ষক এবং কোচদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ সময় তিনি বিজয়ীদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন। প্রতিযোগিতায় কাবাডি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দেওলা প্রগতি আদর্শ উচ্চ বিদ্যালয় দল। প্রতিযোগিতায় কাবাডি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দেওলা প্রগতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দল।তাদের এই সাফল্যে বিদ্যালয়, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামহলে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সাফল্য ভবিষ্যতে ফুলপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও অনুপ্রাণিত করবে। উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ

Advertisement

468x60

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles