Sunday, June 28, 2026
Politics

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে অভিনন্দন জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিবুল হক রানা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে অভিনন্দন জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিবুল হক রানা

M

mymensingh

Local Correspondent

June 8, 20261 min read42 views
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে অভিনন্দন জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিবুল হক রানা
ফুলপুর -২৪
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি-কে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সরকারের উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব প্রদান করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক রানা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ফুলপুর-তারাকান্দা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের তদারকির দায়িত্ব পাওয়ায় নিলুফার চৌধুরী মনি আপাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। তিনি তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। তিনি আরও বলেন, ফুলপুর-তারাকান্দার জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে তাঁর দায়িত্বশীল নেতৃত্ব ইতিবাচক অবদান রাখবে। সেই সঙ্গে তিনি মাননীয় সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। শুভেচ্ছা বার্তার শেষে মহিবুল হক রানা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই এবং মাননীয় সংসদ সদস্যের সার্বিক সফলতা কামনা করছি।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
PoliticsJune 26, 2026

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ

দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
PoliticsJune 10, 2026

দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা

দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা