Crime
নিয়োগ বাণিজ্যের অভিযোগে ফুলপুরে প্রধান শিক্ষক গ্রেফতার,কারাগারে প্রেরণ
নিয়োগ বাণিজ্যের অভিযোগে ফুলপুরে প্রধান শিক্ষক গ্রেফতার,কারাগারে প্রেরণ

ফুলপুর উপজেলায় শিক্ষক নিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত শিক্ষক হলেন উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক।
গত রবিবার (৭ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে ফুলপুর থানা পুলিশ। পরে সোমবার (৮ জুন) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করেন।পরবর্তীতে সেই নিয়োগ না দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা নিয়াজ উদ্দিনসহ অন্তত পাঁচজন ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়,একই পদের বিপরীতে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে আত্মসাৎ করা হয়।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক আত্মগোপনে ছিলেন।প্রায় ছয় মাস পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন জানান আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

CrimeJuly 3, 2026
শ্রীপুরে বাইসাইকেল থেকে ৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক
শ্রীপুরে বাইসাইকেল থেকে ৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক
gazipur Correspondent1 min read

CrimeJuly 2, 2026
শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
gazipur Correspondent1 min read

CrimeJuly 2, 2026
র্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে বিপুল ভারতীয় পণ্য জব্দ, আটক ২
র্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে বিপুল ভারতীয় পণ্য জব্দ, আটক ২
mymensingh1 min read

CrimeJuly 1, 2026
ফুলবাড়ীয়ার দেওখোলা বাজারে মোবাইল কোর্ট: ঝুমা বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
mymensingh1 min read
