Local
ঈদুল আযহা উপলক্ষে ফুলপুর পৌর এলাকায় বিজিএফ কার্ড বিতরণে আলোচনা সভা অনুষ্ঠিত
ঈদুল আযহা উপলক্ষে ফুলপুর পৌর এলাকায় বিজিএফ কার্ড বিতরণে আলোচনা সভা অনুষ্ঠিত

য়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিজিএফ কার্ড সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২টায় ফুলপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।
সভায় পৌর এলাকার সুবিধাভোগীদের মাঝে সঠিকভাবে বিজিএফ কার্ড বিতরণ, অনিয়ম প্রতিরোধ এবং প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিজিএফ কার্যক্রম পরিচালনা করা হলে সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং প্রকৃত উপকারভোগীরা সরকারি সহায়তা পাবেন।
সভায় অংশগ্রহণকারীরা আসন্ন ঈদকে সামনে রেখে পৌর এলাকার সার্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalSeptember 4, 2026
ফুলপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
Sumit Sarker Udoy2 min read


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read
