Local
ফুলপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
ফুলপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ময়মনসিংহের ফুলপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন।
ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি নির্বাপণ কৌশল, উদ্ধার কার্যক্রম এবং সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়। এতে উপস্থিতদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalSeptember 4, 2026
ফুলপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
Sumit Sarker Udoy2 min read


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read
