শুভেচ্ছা
ফুলপুর পৌর প্রশাসকের ঈদুল আজহার শুভেচ্ছা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার আহ্বান
ফুলপুর পৌর প্রশাসকের ঈদুল আজহার শুভেচ্ছা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার আহ্বান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফুলপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি কোরবানির বর্জ্য যথাযথ ব্যবস্থাপনায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় মো. শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, ফুলপুর পৌরসভার পক্ষ থেকে কোরবানির বর্জ্য অপসারণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানির পর সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে পৌরসভা কাজ করবে। এ বিষয়ে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

শুভেচ্ছাJuly 1, 2026
সালাহউদ্দিন আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মহিবুল হক টুটুল
Nusrat Jahan1 min read

শুভেচ্ছাJune 24, 2026
সাংবাদিক মোঃ আলমগীর ইসলামের জন্মদিন আজ
সাংবাদিক মোঃ আলমগীর ইসলামের জন্মদিন আজ
Nusrat Jahan1 min read

শুভেচ্ছাMay 27, 2026
শ্রীপুর পৌর যুবদলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানালেন ইঞ্জি. নাজমুল হক সুমন বেপারী
শ্রীপুর পৌর যুবদলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানালেন ইঞ্জি. নাজমুল হক সুমন বেপারী
Farhana Akter2 min read
