LocalBREAKING
ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অন্যান্যরা।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ঈদকে সামনে রেখে যানজট নিরসন, কোরবানির পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হয়।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read
