Politics
কাচারী ঘাটে ব্রিজ নির্মাণের সম্ভাবনা পরিদর্শনে প্রতিমন্ত্রী
m
mymensingh
Local Correspondent

ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে নতুন আশার আলো দেখা দিয়েছে। কাচারী ঘাট এলাকায় সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
এসময় স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরা হয় এবং দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এলাকাবাসী মনে করছেন, কাচারী ঘাটে ব্রিজ নির্মিত হলে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে আসবে নতুন গতি।
স্থানীয়দের দাবি, এই ব্রিজ বাস্তবায়িত হলে ময়মনসিংহের চরাঞ্চলের হাজারো মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
©
Advertisement
468x60
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

PoliticsMay 21, 2026
Floral congratulations and reception for Chhatra Dal leader Rashedul Karim Shohag in Phulpur
Floral congratulations and reception for Chhatra Dal leader Rashedul Karim Shohag in Phulpur
phulpur local Reporter1 min read

PoliticsMay 21, 2026
Mymensingh North District BNP in the field for the implementation of July Charter
Mymensingh North District BNP in the field for the implementation of July Charter
mymensingh2 min read

BREAKING
PoliticsMay 16, 2026
Banned Chhatra League Members Harvest Farmer’s Paddy in Phulpur
Banned Chhatra League Members Harvest Farmer’s Paddy in Phulpur
Mahmud Hasan2 min read

BREAKING
PoliticsMay 12, 2026
সংবর্ধনা না নিয়ে চলে যাওয়ায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ
mymensingh1 min read
