Local
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার আবেগঘন বিদায়ী বার্তা
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার আবেগঘন বিদায়ী বার্তা

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা তার দীর্ঘ প্রশাসনিক দায়িত্ব শেষে ফুলপুরবাসীর উদ্দেশে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন।
প্রায় ১ বছর ৬ মাস ২৭ দিন দায়িত্ব পালন শেষে তিনি বলেন,এই সময়কালে সাধারণ মানুষের অকুন্ঠ ভালোবাসা ও সম্মান পেয়েছেন, যার জন্য তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আমার কর্মকালে আমি মনেপ্রাণে ফুলপুর এবং ফুলপুরের মানুষের ভালো চেয়েছি। অনেক কিছু হয়তো করতে পারিনি,তবে শতভাগ আন্তরিকতা এবং চেষ্টা ছিলো।দায়িত্বে থাকাকালীন আইন ও নীতিমালার মধ্যে থেকে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।
বিদায়ী বার্তায় তিনি ফুলপুরে দায়িত্ব পালনকালে সহযোগিতা করা সকল সহকর্মী,জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।
শেষে তিনি বলেন,যারা সহজভাবে পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা।ভালো থাকুক ফুলপুর।
তার এই বিদায়ী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে আবেগের সৃষ্টি করেছে।অনেকেই তার কর্মকালীন সময়ের সততা,আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।
ফুলপুরবাসীর মতে,তার দায়িত্বকালীন সময়টি উন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalJuly 29, 2026
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও
phulpur local Reporter2 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
phulpur local Reporter1 min read

LocalJuly 18, 2026
ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
phulpur local Reporter1 min read

LocalJuly 18, 2026
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
phulpur local Reporter1 min read
