Friday, June 19, 2026
Accident

পদ্মায় বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চালকের বর্ণনা

পদ্মায় বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চালকের বর্ণনা

M

Mahmud Hasan

Senior Reporter

June 6, 20261 min read16 views
পদ্মায় বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চালকের বর্ণনা
phulpur.24
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় চালক ঝন্টু আলী (৪৭) জানিয়েছেন, বাসটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চালক ঝন্টু আলী বলেন, যাত্রী নামিয়ে তিনি ও তাঁর হেলপার বাসটি নিয়ে সংযোগ সড়ক দিয়ে পন্টুনের দিকে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর ব্রেক চাপলে তিনি বুঝতে পারেন যে বাসের ব্রেক কাজ করছে না। পরিস্থিতি বুঝতে পেরে তিনি হেলপারকে দ্রুত লাফ দিয়ে নেমে যেতে বলেন। তিনি আরও জানান, ব্রেক বিকল হওয়ার কারণে বাসটির গতি ক্রমেই বেড়ে যায়। একপর্যায়ে বাসটি পন্টুনে উঠে ব্যারিকেড ভেঙে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ঝন্টু আলীর ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না; তিনি একাই বাসের ভেতরে ছিলেন। হেলপার আগেই লাফ দিয়ে নিরাপদে নেমে যান। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর তিনি জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি নিরাপদে উপরে উঠতে সক্ষম হন।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles

ফুলপুর আঞ্চলিক মহাসড়কের ধলী (বাজার সংলগ্ন) স্থানে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত ।
BREAKING
AccidentJune 19, 2026

ফুলপুর আঞ্চলিক মহাসড়কের ধলী (বাজার সংলগ্ন) স্থানে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত ।

ফুলপুর আঞ্চলিক মহাসড়কের ধলী (বাজার সংলগ্ন) স্থানে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত ।