Thursday, July 2, 2026
Local

ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার

ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

P

phulpur local Reporter

Reporter

June 24, 20261 min read23 views
ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার
ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা মাছ বাজারে আজ ২৪ জুন, বুধবার নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের মাছ বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles