Local
এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত
এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত

এইচএসসি পরীক্ষার আগের রাতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পরীক্ষার্থী। তিনি ফুলপুর উপজেলার শালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুন্নেছার কন্যা পৌশি।
পারিবারিক সূত্রে জানা যায়, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ ঘরের সিলিং ফ্যান খুলে তাঁর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে নেত্রকোনা আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে পৌশি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণে তাঁর নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে।
পৌশির দ্রুত সুস্থতা কামনা করে তাঁর পরিবার সকলের কাছে দোয়া চেয়েছে।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalJuly 29, 2026
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও
phulpur local Reporter2 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
phulpur local Reporter1 min read

LocalJuly 18, 2026
ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
phulpur local Reporter1 min read

LocalJuly 18, 2026
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
phulpur local Reporter1 min read