Local
মাওনা চৌরাস্তায় ময়লার স্তূপ অপসারণ, স্বস্তি ফিরেছে জনজীবনে
মাওনা চৌরাস্তায় ময়লার স্তূপ অপসারণ, স্বস্তি ফিরেছে জনজীবনে

গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তায় দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ অবশেষে অপসারণ করা হয়েছে। এতে দুর্গন্ধ, অপরিচ্ছন্ন পরিবেশ ও চলাচলের ভোগান্তি থেকে স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, যাত্রী ও ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, আগে যেখানে সড়কের পাশে ময়লার স্তূপ ও বর্জ্যের কারণে পরিবেশ নোংরা ছিল, সেখানে এখন পরিচ্ছন্ন পরিবেশ ফিরে এসেছে। ময়লা অপসারণের ফলে এলাকাটির সৌন্দর্যও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাওনা চৌরাস্তা জলাবদ্ধতা, ড্রেনে জমে থাকা বর্জ্য ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে নানা সমস্যায় ভুগছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
এলাকাবাসীর দাবি, একবার পরিষ্কার করলেই দায়িত্ব শেষ নয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নিয়মিত ময়লা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalJuly 29, 2026
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও
phulpur local Reporter2 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
phulpur local Reporter1 min read

LocalJuly 18, 2026
ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
phulpur local Reporter1 min read

LocalJuly 18, 2026
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
phulpur local Reporter1 min read
