Wednesday, August 12, 2026
Crime

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার

G

gazipur Correspondent

Reporter

July 4, 20261 min read17 views
টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার
pphulpur.24
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের অধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে এক ছিনতাইকারী, দুই পরোয়ানাভুক্ত আসামি এবং সাত মাদকসেবীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) জিএমপি সূত্রে জানানো হয়, শুক্রবার (৩ জুলাই) পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ছিনতাইয়ের অভিযোগে, দুজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং সাতজন মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার হন। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles