রবিবার, ২১ জুন, ২০২৬
Phulpur24
স্থানীয়

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে জন্মদিন উদযাপন পারভেজ আহমেদের

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে জন্মদিন উদযাপন পারভেজ আহমেদের

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

১৭ মে ২০২৬1 মিনিট পড়া33 বার দেখা হয়েছে
মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে জন্মদিন উদযাপন পারভেজ আহমেদের
241603
ব্যতিক্রমী আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করলেন ফুলপুর উপজেলা যুবদল নেতা ও রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ। কেক কাটা কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তিনি জন্মদিন উদযাপন করেছেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে। জানা যায়,জন্মদিন উপলক্ষে পারভেজ আহমেদ উপজেলার মধ্যে গোদারিয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসায় যান। সেখানে তিনি কুরআনের পাখি খ্যাত হাফেজ ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের সঙ্গে সময় কাটান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে পারভেজ আহমেদ বলেন,আজকের এই দিনটি আমি এমন মানুষদের সঙ্গে কাটাতে চেয়েছি, যারা দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।তাদের ভালোবাসা ও দোয়া আমার জন্য সবচেয়ে বড় উপহার। মাদ্রাসার শিক্ষকরা জানান,একজন তরুণ রাজনৈতিক নেতার এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এতে শিক্ষার্থীরাও উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছে। স্থানীয়দের মতে,সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে পারভেজ আহমেদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।তার এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপন এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি
স্থানীয়১৮ জুন ২০২৬

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি