শনিবার, ৪ জুলাই, ২০২৬
Phulpur24
স্থানীয়

উন্নয়নের গল্প কাগজে, বাস্তবে সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি

উন্নয়নের গল্প কাগজে, বাস্তবে সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

২৫ মে ২০২৬2 মিনিট পড়া105 বার দেখা হয়েছে
উন্নয়নের গল্প কাগজে, বাস্তবে সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি
ফুলপুর -২৪
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকার পয়ারী রোডের আমুয়াকান্দা লেদু সরকার বাড়ীর আশেপাশে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি আর কাগুজে পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবে এলাকাবাসীকে এখনো হাঁটুসমান পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে।এতে জনমনে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই এই দুর্ভোগ স্থায়ী রূপ নিয়েছে।সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে তলিয়ে যায়।পানি জমে থাকায় রাস্তাটি যেন এক দুর্ভোগের ফাঁদে পরিণত হয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী,চাকরিজীবী,ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।বিশেষ করে শিশু,বৃদ্ধ ও রোগীদের চলাচল হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।এলাকাবাসীর ভাষ্য,বৃষ্টি হলেই রাস্তায় নামা মানে দুর্ভোগকে বরণ করে নেওয়া। ক্ষুব্ধ বাসিন্দারা বলেন,প্রতিবছর একই সমস্যা,কিন্তু সমাধান নেই।শুধু উন্নয়নের বড় বড় কথা শোনা যায়,অথচ বাস্তবে মানুষ হাঁটু পানির মধ্যে চলাচল করছে। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের দুর্ভোগ দেখেও যেন নির্লিপ্ত। স্থানীয়দের দাবি,অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে।কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পানি জমে দীর্ঘসময় স্থায়ী থাকে। এলাকাবাসী আরও অভিযোগ করেন,বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বরং বছরের পর বছর ধরে একই ভোগান্তি সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ,ড্রেনেজ সংস্কার এবং দায়িত্বহীনতার বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।অন্যথায় জনদুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

এসি ল্যান্ডের উদ্যোগে রামসোনা গ্রামে রাস্তার জটিলতা নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়
স্থানীয়২ জুলাই ২০২৬

এসি ল্যান্ডের উদ্যোগে রামসোনা গ্রামে রাস্তার জটিলতা নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়

এসি ল্যান্ডের উদ্যোগে রামসোনা গ্রামে রাস্তার জটিলতা নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

mymensingh3 মিনিট
এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত
স্থানীয়২ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত

এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত