রবিবার, ২১ জুন, ২০২৬
Phulpur24
স্থানীয়ব্রেকিং

ফুলপুরে ভটভটির চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

ফুলপুরে ভটভটির চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

১৮ মে ২০২৬1 মিনিট পড়া38 বার দেখা হয়েছে
ফুলপুরে ভটভটির চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
ফুলপুর. ২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভটভটির চাপায় মোনায়েম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকার উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোনায়েম ওই এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে পল্লি সড়কে একটি ভটভটি দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন শিশু পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে চালকবিহীন অবস্থায় ভটভটিটি ঢালু রাস্তা বেয়ে নিচের দিকে চলতে শুরু করে। এতে মোনায়েম ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি
স্থানীয়১৮ জুন ২০২৬

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি