স্থানীয়
ফুলপুরে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন
ফুলপুরে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”
ময়মনসিংহের ফুলপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোতাহার হোসেন তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদীয়া ইসলাম সীমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।
আয়োজকরা জানান, মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। এছাড়া নাগরিকদের ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

স্থানীয়২৪ জুন ২০২৬
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

স্থানীয়২৪ জুন ২০২৬
ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার
ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
ফুলপুর উপজেলা প্রতিনিধি1 মিনিট

স্থানীয়২২ জুন ২০২৬
ফুলপুরে বিশেষ অভিযানে পৌর আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেন গ্রেফতার
ফুলপুরে বিশেষ অভিযানে পৌর আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেন গ্রেফতার
ফারহানা আক্তার1 মিনিট

স্থানীয়২২ জুন ২০২৬
গোয়াতলা শসার বাজার-কালাইজানি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
গোয়াতলা শসার বাজার-কালাইজানি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
mymensingh1 মিনিট
