বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
Phulpur24
স্থানীয়

ফুলপুরে কুরবানীর পশুর হাটে ভেটেনারি মেডিকেল টিমের কার্যক্রম শুরু

ফুলপুরে কুরবানীর পশুর হাটে ভেটেনারি মেডিকেল টিমের কার্যক্রম শুরু

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

২০ মে ২০২৬1 মিনিট পড়া31 বার দেখা হয়েছে
ফুলপুরে কুরবানীর পশুর হাটে ভেটেনারি মেডিকেল টিমের কার্যক্রম শুরু
ফুলপুর -২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানীর পশুর হাটে ভেটেনারি মেডিকেল টিমের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।একইসঙ্গে উপজেলার বিভিন্ন পশুর হাট ও বাজারে আজ থেকে মেডিকেল টিমের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পশুর হাটে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, অসুস্থ পশু শনাক্তকরণ, ভেজাল ও ক্ষতিকর ওষুধ প্রয়োগ রোধ এবং ক্রেতা-বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন,প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন হাট কমিটির প্রতিনিধিরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে,ঈদকে সামনে রেখে উপজেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে মেডিকেল টিম দায়িত্ব পালন করবে।এসব টিম পশুর স্বাস্থ্য পরীক্ষা,প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান, অসুস্থ পশু শনাক্ত এবং নিরাপদ কুরবানী নিশ্চিত করতে কাজ করবে। আজ থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় বিভিন্ন বাজার ও হাটে প্রাণিসম্পদ বিভাগের সদস্যরা মাঠ পর্যায়ে তদারকি চালাচ্ছেন।এ সময় পশু ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, সুস্থ ও নিরাপদ পশু কেনাবেচা নিশ্চিত করতে ঈদের আগ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ
স্থানীয়২৪ জুন ২০২৬

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ