শনিবার, ৮ আগস্ট, ২০২৬
Phulpur24
স্থানীয়

ফুলপুরে নিষিদ্ধ আ'লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ মিছিল

ফুলপুরে নিষিদ্ধ আ'লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ মিছিল

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

১৯ মে ২০২৬1 মিনিট পড়া39 বার দেখা হয়েছে
ফুলপুরে নিষিদ্ধ আ'লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ মিছিল
ফুলপুর -২৪
ময়মনসিংহের ফুলপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা কৃষক দল। সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টায় উপজেলা কৃষক দলের উদ্যোগে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেন, "দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" তিনি আরও বলেন, নেতাকর্মীদের সব ধরনের উসকানি এড়িয়ে সাংগঠনিকভাবে রাজপথে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
স্থানীয়২৯ জুলাই ২০২৬

ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা

ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা

ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
স্থানীয়১৮ জুলাই ২০২৬

ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
স্থানীয়১৮ জুলাই ২০২৬

ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত