শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Phulpur24
স্থানীয়ব্রেকিং

ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

M

mymensingh

Local Correspondent

১৩ মে ২০২৬1 মিনিট পড়া59 বার দেখা হয়েছে
ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
237746
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অন্যান্যরা। সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ঈদকে সামনে রেখে যানজট নিরসন, কোরবানির পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি
স্থানীয়১৮ জুন ২০২৬

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি