রবিবার, ২১ জুন, ২০২৬
Phulpur24
স্থানীয়ব্রেকিং

গাজীপুরে শিশুধর্ষণের অভিযোগ তুলে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরে শিশুধর্ষণের অভিযোগ তুলে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাহমুদ হাসান

Senior Reporter

১৩ মে ২০২৬2 মিনিট পড়া47 বার দেখা হয়েছে
গাজীপুরে শিশুধর্ষণের অভিযোগ তুলে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
237904
গাজীপুরের শ্রীপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে ষাটোর্ধ্ব এক বিএনপি নেতাকে সালিসে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এই বর্বরোচিত হামলা চালানো হয় বলে জানা গেছে। নিহত জয়নাল আবেদীন (৬০) প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে এবং স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার ফাওগান বাজারে জয়নাল আবেদীনের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ তোলা হয়। অভিযোগের পরপরই ইউপি সদস্য রাশিদুল ইসলাম তাকে সালিসের কথা বলে ডেকে ফাওগান স্কুল মাঠে নিয়ে যান। সেখানে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। নিহতের ছেলে আনোয়ার হোসেনের অভিযোগ, বাবাকে তিন দফায় পিটিয়ে রক্তাক্ত অবস্থায় একটি ওষুধের দোকানের সামনে ফেলে রাখা হয়। এমনকি তাকে হাসপাতালে নিতে চাইলেও হামলাকারীরা বাধা দেয়। পরে বাড়িতে নিয়ে গেলে সেখানেও পুনরায় হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করা হয়। আরেক ছেলে মনির হোসেন বলেন, মারধরের একপর্যায়ে তারা বাবার অণ্ডকোষ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে। অনেক কষ্টে বাবাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে তার দাফন সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউপি সদস্য রাশিদুল ইসলাম এবং অভিযোগকারী শিশুর পরিবার এলাকা ছেড়ে পালিয়েছেন। স্থানীয় বাসিন্দা সুমন মিয়া এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে বলেন, মিথ্যা অভিযোগে একজন ভালো মানুষকে এভাবে পিটিয়ে মারা হলো। আমরা এই নৃশংসতার সুষ্ঠু বিচার চাই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি সংঘবদ্ধ দল পিটিয়ে একজনকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। নিহতের পরিবার দাফন-কাফন নিয়ে ব্যস্ত থাকায় এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই মামলা রুজু হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি
স্থানীয়১৮ জুন ২০২৬

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি