শনিবার, ২৭ জুন, ২০২৬
Phulpur24
স্থানীয়ব্রেকিং

সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ফারহানা আক্তার

Translator

১৪ মে ২০২৬1 মিনিট পড়া40 বার দেখা হয়েছে
সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
238217
ময়মনসিংহের ফুলপুর উপজেলা উপজেলার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে মাঠে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে বিদ্যালয়ের পুরো মাঠ পানিতে তলিয়ে গেছে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা তো দূরের কথা, অনেক সময় শ্রেণিকক্ষে যাতায়াত করতেও সমস্যার সম্মুখীন হচ্ছে। মাঠে পানি জমে থাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে অভিভাবকদের অভিযোগ। এ বিষয়ে এলাকাবাসী জানান, মাঠের পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও মাঠ সংস্কারের দাবি জানিয়েছেন তারা। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ
স্থানীয়২৪ জুন ২০২৬

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ