রবিবার, ২১ জুন, ২০২৬
Phulpur24
স্থানীয়ব্রেকিং

ফুলপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

ফুলপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

১৭ মে ২০২৬1 মিনিট পড়া48 বার দেখা হয়েছে
ফুলপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল
ফুলপুর -২৪
ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। শনিবার রাতে অনুষ্ঠিত এ মিছিলে যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন। জানা যায়, যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদল মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি
স্থানীয়১৮ জুন ২০২৬

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি

ময়মনসিংহ–ফুলপুর–হালুয়াঘাট–নালিতাবাড়ী হয়ে শেরপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জোর দাবি