বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
Phulpur24
স্থানীয়

ফুলপুরে ট্রান্সফরমার চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা

ফুলপুরে ট্রান্সফরমার চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

২০ মে ২০২৬1 মিনিট পড়া22 বার দেখা হয়েছে
ফুলপুরে ট্রান্সফরমার চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা
ফুলপুর -২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোডে চেরাগ আলী রাইস মিল সংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের তৎপরতায় চুরি সম্পন্ন হওয়ার আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের আঁধারে একদল দুর্বৃত্ত ট্রান্সফরমারটি খুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পাশের একটি মিলের মালিক আব্দুল মান্নান বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে দুর্বৃত্তরা ঘটনাস্থলে কিছু মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রাতের বেলায় এ ধরনের চুরির চেষ্টা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা দ্রুত ঘটনাটির তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ
স্থানীয়২৪ জুন ২০২৬

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ