বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Phulpur24
স্থানীয়

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

৬ জুন ২০২৬1 মিনিট পড়া52 বার দেখা হয়েছে
ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ফুলপুর ২৪
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ফুলপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আয়োজিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। উক্ত অভিযান কর্মসূচিতে র‍্যালি, মশক নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হয়। সেইসাথে ফুলপুর পৌর শহরের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, ফুলপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা কামরুল হক, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
স্থানীয়২৯ জুলাই ২০২৬

ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা

ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা