শনিবার, ৪ জুলাই, ২০২৬
Phulpur24
স্থানীয়

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ, এমদাদুল হক ও এস এম জহিরুল ইসলাম

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ, এমদাদুল হক ও এস এম জহিরুল ইসলাম

গাজীপুর করেসপন্ডেন্ট

Reporter

১৪ জুন ২০২৬3 মিনিট পড়া26 বার দেখা হয়েছে
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ, এমদাদুল হক ও এস এম জহিরুল ইসলাম
261355
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের অন্যতম ঐতিহ্যবাহী ও সুপরিচিত সংগঠন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম জহিরুল ইসলাম। শনিবার (১৩ জুন) রাত ৮টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ নবনির্বাচিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। বিদায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম সানির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সাধারণ সম্পাদক মাসুদ রানা বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ সাদেক মিয়া আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। প্রতিবেদনের ওপর উপদেষ্টা ও সদস্যরা মতামত প্রদান করেন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিছুর রহমান শামীমের সভাপতিত্বে এবং রাকিবুল হাসান আকন্দের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী আহ্বান করা হলে সেলিম শেখ (দৈনিক আমাদের কণ্ঠ), এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ) এবং এস এম জহিরুল ইসলাম (দৈনিক আমার দেশ) প্রার্থীতা ঘোষণা করেন। তাদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়। পরে শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেনের প্রস্তাব এবং সদস্যদের সম্মতিতে কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাঈম মেহেদী (ডেইলি বাংলাদেশ), যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (দৈনিক শিরোমনি), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (দৈনিক আওয়ার বাংলাদেশ) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (দৈনিক জবাবদিহি) ও মাসুদ রানা (দৈনিক খবর সংযোগ)। দীর্ঘদিন ধরে শ্রীপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, প্রশিক্ষণ কার্যক্রম এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সাংবাদিকদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

এসি ল্যান্ডের উদ্যোগে রামসোনা গ্রামে রাস্তার জটিলতা নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়
স্থানীয়২ জুলাই ২০২৬

এসি ল্যান্ডের উদ্যোগে রামসোনা গ্রামে রাস্তার জটিলতা নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়

এসি ল্যান্ডের উদ্যোগে রামসোনা গ্রামে রাস্তার জটিলতা নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

mymensingh3 মিনিট
এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত
স্থানীয়২ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত

এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত