ক্রাইম
ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা।
ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাদকবিরোধী এক মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযানে হাসিম উদ্দিন (পিতা- স্বপন মিয়া) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ ২০ জুন ২০২৬ইং (শনিবার) উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নের "গর পয়ারী" এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, পিতা স্বপন মিয়া ও তার চাচা শফিক মিয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসিম উদ্দিনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারনী ক্রমিক ৫ মোতাবেক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ শত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও মেয়াদের সাজা প্রদান করা হয়।
ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষ কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

ক্রাইম৪ জুলাই ২০২৬
টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার
টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

ক্রাইম৪ জুলাই ২০২৬
কাশিমপুরে র্যাব-১-এর অভিযানে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কাশিমপুরে র্যাব-১-এর অভিযানে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

ক্রাইম৩ জুলাই ২০২৬
শ্রীপুরে বাইসাইকেল থেকে ৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক
শ্রীপুরে বাইসাইকেল থেকে ৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

ক্রাইম২ জুলাই ২০২৬
শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট