রাজনীতি
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা

ময়মনসিংহ তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের কলাকুতা গ্রামে এক অন্তঃসত্ত্বা নারীকে জোরপূর্বক গর্ভপাত করিয়ে ভ্রূণ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগের ঘটনায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের সময় কামারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাদতের নেতৃত্বে কয়েকজন সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে না দেওয়া এবং ঘটনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করার জন্য ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।
সাংবাদিকরা জানান, জনস্বার্থসংশ্লিষ্ট একটি গুরুতর ঘটনার তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও বাধার কারণে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

রাজনীতি৪ জুলাই ২০২৬
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
mymensingh1 মিনিট

রাজনীতি২৬ জুন ২০২৬
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

রাজনীতি১৫ জুন ২০২৬
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট

রাজনীতি১০ জুন ২০২৬
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট