শনিবার, ৪ জুলাই, ২০২৬
Phulpur24
ক্রাইম

ফুলপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মনোহারী ব্যবসায়ীকে কাঁচি দিয়ে হামলা, হাসপাতালে ভর্তি

ফুলপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মনোহারী ব্যবসায়ীকে কাঁচি দিয়ে হামলা, হাসপাতালে ভর্তি

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

৪ জুলাই ২০২৬1 মিনিট পড়া5 বার দেখা হয়েছে
ফুলপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মনোহারী ব্যবসায়ীকে কাঁচি দিয়ে হামলা, হাসপাতালে ভর্তি
277878
ময়মনসিংহের ফুলপুরে পাওনা টাকা চাইতে গিয়ে কাঁচির আঘাতে গুরুতর আহত হয়েছেন এক মনোহারী ব্যবসায়ী। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৪ জুলাই) পৌরসভার ছনকান্দা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ছনকান্দা বাজারের ঔষধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী মনোহারী ব্যবসায়ী পিন্টুর কাছ থেকে নিয়মিত বাকিতে বিভিন্ন পণ্য কিনতেন। শনিবার পিন্টু পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুর রাজ্জাক দোকানে থাকা একটি কাঁচি দিয়ে পিন্টুর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর অভিযুক্ত আব্দুর রাজ্জাক পালিয়ে গেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার
ক্রাইম৪ জুলাই ২০২৬

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার