স্থানীয়
ফুলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্বচ্ছলদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ
ফুলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্বচ্ছলদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্বচ্ছল জনগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উন্মুক্ত লটারির মাধ্যমে বসতঘর নির্মাণের জন্য উপকারভোগী নির্বাচন করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তির সহায়তা তুলে দেওয়া হয়। পরে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় উন্মুক্ত লটারির মাধ্যমে বসতঘর প্রাপ্য উপকারভোগীদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি উন্মুক্ত লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ



স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট
