রাজনীতি
জুলাই সনদ বাস্তবায়নে মাঠে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি
জুলাই সনদ বাস্তবায়নে মাঠে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা ও জুলাই সনদের লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. এনায়েত উল্লাহ কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবূ ওয়াহাব আকন্দ এমপি,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
সভায় বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় জুলাই সনদের বাস্তবায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে জুলাই সনদের বিভিন্ন দিক তুলে ধরে জনমত গড়ে তোলার আহ্বান জানান তারা।
পরে শহরের বিভিন্ন স্থানে জুলাই সনদের লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা,সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

রাজনীতি৪ জুলাই ২০২৬
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
mymensingh1 মিনিট

রাজনীতি২৭ জুন ২০২৬
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
mymensingh1 মিনিট

রাজনীতি২৬ জুন ২০২৬
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

রাজনীতি১৫ জুন ২০২৬
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট