রাজনীতিব্রেকিং
অসহায় কৃষকের ধান কেটে দিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখা
অসহায় কৃষকের ধান কেটে দিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখার স্বেচ্ছাসেবক টিম।
জানা যায়, উপজেলার এক দরিদ্র কৃষক দীর্ঘদিন ধরে অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে সময়মতো নিজের জমির পাকা ধান কাটতে পারছিলেন না।
বিষয়টি জানতে পেরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। পরে সংগঠনটির স্বেচ্ছাসেবক টিম কৃষকের জমিতে গিয়ে দিনব্যাপী পরিশ্রম করে ধান কেটে ঘরে তুলে দেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ধান কেটে দেওয়ায় ওই কৃষক ও তার পরিবার স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় এলাকাবাসীও শিক্ষার্থীদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন সচেতন মহল।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

রাজনীতি১৫ জুন ২০২৬
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট

রাজনীতি১০ জুন ২০২৬
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট

রাজনীতি৮ জুন ২০২৬
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে অভিনন্দন জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিবুল হক রানা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে অভিনন্দন জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিবুল হক রানা
mymensingh1 মিনিট

রাজনীতি৮ জুন ২০২৬
শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তাঁর বোনের জানাজা অনুষ্ঠিত
শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তাঁর বোনের জানাজা অনুষ্ঠিত
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট