রবিবার, ২১ জুন, ২০২৬
Phulpur24
রাজনীতি

কাচারী ঘাটে ব্রিজ নির্মাণের সম্ভাবনা পরিদর্শনে প্রতিমন্ত্রী

কাচারী ঘাটে ব্রিজ নির্মাণের সম্ভাবনা পরিদর্শনে প্রতিমন্ত্রী

M

mymensingh

Local Correspondent

১৪ মে ২০২৬1 মিনিট পড়া47 বার দেখা হয়েছে
কাচারী ঘাটে ব্রিজ নির্মাণের সম্ভাবনা পরিদর্শনে প্রতিমন্ত্রী
ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে নতুন আশার আলো দেখা দিয়েছে। কাচারী ঘাট এলাকায় সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন। এসময় স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরা হয় এবং দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এলাকাবাসী মনে করছেন, কাচারী ঘাটে ব্রিজ নির্মিত হলে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে আসবে নতুন গতি। স্থানীয়দের দাবি, এই ব্রিজ বাস্তবায়িত হলে ময়মনসিংহের চরাঞ্চলের হাজারো মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। ©

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
রাজনীতি১০ জুন ২০২৬

দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা

দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে অভিনন্দন জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিবুল হক রানা
রাজনীতি৮ জুন ২০২৬

mymensingh1 মিনিট