রাজনীতি
শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তাঁর বোনের জানাজা অনুষ্ঠিত
শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তাঁর বোনের জানাজা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান এবং তাঁর বোনের জানাজা নামাজ আজ সকাল ১১টায় মাধখলা এলাকায় নিজ বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ জানাজায় উপস্থিত থেকে মরহুমদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।
সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর শোক সইতে না পেরে তাঁর বোনও মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। একই দিনে ভাই-বোনের জানাজা অনুষ্ঠিত হওয়ায় এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

রাজনীতি৪ জুলাই ২০২৬
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
mymensingh1 মিনিট

রাজনীতি২৭ জুন ২০২৬
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
mymensingh1 মিনিট

রাজনীতি২৬ জুন ২০২৬
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

রাজনীতি১৫ জুন ২০২৬
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট