শনিবার, ৪ জুলাই, ২০২৬
Phulpur24
রাজনীতি

দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা

দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা

গাজীপুর করেসপন্ডেন্ট

Reporter

১০ জুন ২০২৬2 মিনিট পড়া34 বার দেখা হয়েছে
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
ফুলপুর -২৪
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে অবহেলিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবশেষে উন্নয়নের মুখ দেখেছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির পর কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ হাসান হাবীবের উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় রাস্তাটির উন্নয়ন কাজ বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতা এবং শুকনো মৌসুমে ধুলাবালির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ত। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ হাসান হাবীব স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে রাস্তাটির উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেন। তার ধারাবাহিক প্রচেষ্টা ও তদারকির ফলে অবশেষে রাস্তাটি সংস্কার ও উন্নয়নের আওতায় আসে। এলাকাবাসী বলেন, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর আমরা একটি চলাচল উপযোগী রাস্তা পেয়েছি। এজন্য আমরা হাফেজ হাসান হাবীবের প্রতি কৃতজ্ঞ। এ বিষয়ে হাফেজ হাসান হাবীব বলেন, জনগণের সেবা করাই আমার লক্ষ্য। আমি সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এভাবে জনস্বার্থে কাজ করে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
রাজনীতি২৬ জুন ২০২৬

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ